1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মির্জাগঞ্জে নারী নির্যাতন মামলা আপোসে নিষ্পত্তি: ভরণপোষণ, বাসস্থান ও জমি পাবেন প্রথম স্ত্রী ও সন্তানরা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

​আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলা আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। আপোসের শর্ত অনুযায়ী আসামি তাঁর প্রথম স্ত্রী ও দুই কন্যার সার্বিক ভরণপোষণ, পৃথক নিরাপদ বাসস্থান এবং ৭ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকবেন।

​বুধবার (২৩ জুলাই ২০২৬) বরিশাল ব্লাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রথম স্ত্রী আসমা আক্তার খুকু নিজেই এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে আসমা আক্তার খুকু জানান, তাঁর স্বামী কলাগাছিয়া গ্রামের খোকন চাপরাশী তাঁকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় তিনি বাধ্য হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নম্বর জি.আর- ৫৬/২৬) দায়ের করেছিলেন।

​পরবর্তীতে উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে এক শান্তিপূর্ণ আপোষ-মীমাংসা অনুষ্ঠিত হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইডের চেয়ারম্যান মোঃ আল-আমীনের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে একটি সমঝোতানামা স্বাক্ষরিত হয়।

​চুক্তির শর্তানুযায়ী, আসামি খোকন চাপরাশী তাঁর প্রথম স্ত্রী ও দুই কন্যার আইন ও শরীয়াহ সম্মত সকল ভরণপোষণ বহন করবেন এবং তাদের জন্য পৃথক নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করবেন। এছাড়া তিনি তাঁর প্রথম পক্ষের দুই কন্যা জামিলা আক্তার মর্মি (১৬) ও জান্নাত (০৩)-এর নামে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী মৌজার ৭ শতাংশ জমি নিঃশর্তভাবে লিখে দেবেন। একই সাথে প্রথম স্ত্রীর নামে ব্যাংক হিসাব খুলে প্রতি মাসের ভরণপোষণের অর্থ জমা দেওয়ার পাশাপাশি স্ত্রীর নিরাপত্তার স্বার্থে উক্ত হিসাবে ১০ লক্ষ টাকা স্থায়ী আমানত হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

​চুক্তিনামায় আরও উল্লেখ করা হয়, উভয় পক্ষ একে অপরকে ক্ষমা প্রদর্শন করেছেন এবং প্রথম পক্ষ আগামী দুই মাসের মধ্যে জি.আর- ৫৬/২৬ মামলাটি আদালত থেকে প্রত্যাহার করে নেবেন। তবে আসামি যদি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন, তবে এই আপোষ-মীমাংসা তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং স্থগিত থাকা মামলাটি পুনরায় সচল করা যাবে।

​এ বিষয়ে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আল-আমীন বলেন, উভয় পক্ষের সম্মতি এবং নিষ্পাপ সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই এই মানবিক ও সামাজিক আপোষ-মীমাংসা সম্পন্ন করা হয়েছে। উক্ত সমঝোতানামায় প্রথম পক্ষ আসমা আক্তার খুকু, দ্বিতীয় পক্ষ খোকন চাপরাশী এবং স্থানীয় গণ্যমান্য সাক্ষীরা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট