1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের ব্যক্তিগত সফরে মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় কবিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করেন – জেলা প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে – জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশ প্রধানমন্ত্রী – চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্যঃ অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অগ্রগতি এবং টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও আধুনিক ব্যবস্থাপকের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। ২৩ জুলাই রাজধানীর বাসাবো এলাকার বৌদ্ধমন্দিরের ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স মিলনায়তনে ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের লক্ষ্যে অতিথি গ্রুপের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিশেষ ম্যানেজার কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মূলত প্রতিষ্ঠানের সামগ্রিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করার অংশ হিসেবেই এই কৌশলগত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কোম্পানির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মশালাটি পরিচালিত হচ্ছে। এই নিবিড় কর্মশালায় অতিথি গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এই আয়োজনে প্রথিতযশা কর্পোরেট প্রশিক্ষকগণ আধুনিক প্রাতিষ্ঠানিক পরিচালনা শৈলী, বিভাগীয় সমন্বয়, লক্ষ্য নির্ধারণ এবং পরিবর্তনশীল সমসাময়িক বাজারের সাথে খাপ খাইয়ে প্রতিষ্ঠান পরিচালনার আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করছেন। উক্ত সেশনে ব্যবস্থাপকদের আধুনিক ডিজিটাল টুলস ও ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি সংকটকালীন সময়ে সঠিক নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করা হবে, যা প্রাতিষ্ঠানিক কর্মপরিবেশকে আরও ইতিবাচক, গতিশীল ও উৎপাদনশীল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিবর্তনশীল ও প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায়িক বিশ্বে যেকোন প্রতিষ্ঠানের টিকে থাকা এবং সাফল্যের সাথে সামনে এগিয়ে যাওয়া মূলত নির্ভর করে তার ব্যবস্থাপকদের দূরদর্শিতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দূরদর্শী পরিচালন দক্ষতা তৈরি করা এখন সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন যে, তাৎক্ষণিক লাভ বা সাময়িক সাফল্য কোন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে দক্ষ ব্যবস্থাপকেরাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। সফল ব্যবস্থাপকদের দায়িত্ব শুধু কাজের তদারকি করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সহকর্মীদের অনুপ্রাণিত করে তাদের ভেতরের সেরা কর্মদক্ষতা বের করে আনাও তাদের অন্যতম কাজ। আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমেই যেকোন প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানির পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও পরিচালকবৃন্দ। তাঁরা তাঁদের বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং বলেন, একটি উন্নয়নশীল প্রতিষ্ঠানের মেরুদণ্ড হলো এর দক্ষ জনবল এবং এই ধরণের প্রশিক্ষণ কর্মক্ষেত্রের পারস্পরিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে।

অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের এই তিনদিনব্যাপী আয়োজন থেকে অর্জিত জ্ঞান ব্যবস্থাপকেরা তাদের বাস্তব কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করে অতিথি গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট