1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চ্যানেল আই এর টকশোতে সাইফুল ইসলাম সোহেল বলেন অতিথি.কম তথ্য প্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সের নতুন দিগন্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : চ্যানেল আই এর ” রাউন্ড টেবিল ” টকশো আলোচনায় অতিথি. কম এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেছেন  তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বয়ে দেশের তরুণদের জন্য স্মার্ট কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে অনলাইন বুকিং ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম অতিথি ডট কম।

প্রযুক্তিনির্ভর বহুমুখী সেবার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। ১৭ জুলাই শুক্রবার বেলা ১২.৩০ মিনিটে চ্যানেল আই এ “রাউন্ড টেবিল ” টকশো প্রচারিত হয়।টকশোতে তিনি বলেন আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিয়ে কাজ করছে অতিথি ডট কম। একই সঙ্গে পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং ই-কমার্সভিত্তিক সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অতিথি.ডট কম শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম নয়; বরং এটি প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির একটি সমন্বিত উদ্যোগ। দেশের বেকার যুবসমাজকে দক্ষতা, প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে সম্পৃক্ত করে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডিজিটাল সেবাকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বিত উন্নয়ন দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে। এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিথি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল আরও  বলেন, “বাংলাদেশের তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর একটি টেকসই কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই দেশের প্রতিটি মানুষ সহজে ডিজিটাল সেবা গ্রহণ করুক এবং একই সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জন্য নতুন আয়ের পথ তৈরি করুক। পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতকে একই প্ল্যাটফর্মে এনে একটি আধুনিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা দীর্ঘমেয়াদি অবদান রাখতে চাই।”

তিনি  আশা প্রকাশ করেন প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে অতিথি ডট কম দেশের কর্মসংস্থান, পর্যটন শিল্প এবং ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট