1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল শেখ:
পরিবেশ বান্ধব আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রধান মন্ত্রীর দেয়া কর্মসূচী গাছ লাগানোর বিকল্প নাই, কথাগুলো বলেছেন বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রুহুল আমিন। তিনি আজ দারুস সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ গালানো কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আলহাজ্ব রুহুল আমিন আরও বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম গাছ গালানো কর্মসূচী শুরু করে দেশ বিদেশে সুনাম অর্জন করেছিলেন। বিশেষ করে সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়ে ছিলেন। সে দেশের মানুষ তথা মধ্যপ্রাচ্যের সকল মানুষের কাছে নিম গাছ জিয়া গাছ নামে পরিচিত। আজ সকাল ১০ টায় স্কুলের ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশে বিভিন্ন জাতের গাছ লাগনো হয় এবং শতাতিক গাছ বিতরণ করা হয়। দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নাজমা সুলতানা, বিসিটিআই-এর পরিচালক প্রশাসন মোঃ মোকসেদ হোসেন, বিকেবিসি ঢাকার অধ্যক্ষ লুৎফর রহমান, ইস্টার্ন হাউজিং দারুস সালাম প্রকল্পের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, দারুস সালাম থানা বিএনপির সদস্য মোঃ বশির, স্বেচ্ছাসেবক দল দারুস সালাম যুগ্ম আহ্বায়ক সোহেল পাটোয়ারী, বাংলাদেশ অনিয়মিত শিল্পী সংস্কার সভাপতি ওয়াকিব, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সোহেল, মৎস্যজীবি দলের মতিন মুন্সি, শহিদুল ইসলাম দোলন ও আকরামুজ্জামান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট