1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিরাপদ স্বাস্থ্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী ২ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানমকে চেয়ারম্যান, চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে কো-চেয়ারম্যান, সালাম মাহমুদকে মহাসচিব করে নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব, ভাইস চেয়ারম্যান ডা. ইয়াসিন আলী, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, যুগ্ম মহাসচিব ডা. মাহবুব হোসাইন সৌদি, অর্থ সম্পাদক হাফিজ রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম নাসির, সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়িকা ক্যামেলিয়া নিশান সূচনা, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আবদুল মোতালেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল শেখ, নির্বাহী সদস্য- কনা রেজা, মোঃ মুশফিকুর রহমান গুলজার, ডাঃ কাজী ফারুক বাবুল, চিত্রনায়ক শাকিল খান, মনিরুল ইসলাম মনি, ডাঃ আলাউদ্দিন খোকন, ডাঃ মোকলেছুর রহমান মাহারুক, মিলন হোসেন মিন্টু।


দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত, সুলভ ও ঝুঁকিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ‘নিরাপদ স্বাস্থ্য আন্দোলন’। সংগঠনটি জানিয়েছে, জনগণের মৌলিক স্বাস্থ্য অধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।

সংগঠনের নেতারা জানান, নকল ও মানহীন ওষুধ প্রতিরোধ, চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণ, রোগীদের সঠিক তথ্য প্রদান এবং চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা সাধারণ জনগণকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান।
সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, সরকার, চিকিৎসক ও সাধারণ জনগণের যৌথ সহায়তায় একটি নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট