1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার-কে ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে আগামী ৪(চার) বছরের জন্য নিয়োগ দান করেছেন । প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং এই বিশ্ববিদ্যালয়ের ২৭তম ভাইস-চ্যান্সেলর।নতুন ভিসিকে অভিনন্দন জানান গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।  তিনি এই বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসাবে কর্মরত রয়েছেন।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোঃ মকছেদ আলী সরদার ও মাতা খোদেজা বেগম।
শিক্ষা জীবনে কৃতিত্বের অধিকারী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ১৯৮৭ সালে বি.এসসি. ইন ফিশারীজ (অনার্স) এবং ১৯৮৮ সালে এম.এসসি. ইন ফিশারীজ বায়োলজি অ্যান্ড লিমনোলজি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে স্নাতক শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনের জন্য তিনি ‘ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি ১৯৯৮ সালে যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০০ সালে জাপানের STA Fellowship-এর আওতায় এবং ২০১২ সালে জার্মানির DAAD Fellowship-এর আওতায় পোস্ট-ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার ১৯৯১ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৪ সনে সহকারী প্রফেসর, ২০০০ সনে সহযোগী প্রফেসর এবং ২০০৫ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। পেশাগত জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাকৃবি শিক্ষক সমিতির (BAUTA) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কমিটির বিশেষজ্ঞ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনও করছেন।
গবেষণা ক্ষেত্রে ফিশ ব্রিডিং (Fish Breeding), মলিকুলার জেনেটিক্স এবং বায়োটেকনোলজি বিষয়ে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তাঁর তত্ত্বাবধানে ৩৫ জনেরও বেশি এমএস এবং ৮ জন পিএইচডি শিক্ষার্থী তাঁদের গবেষণা কাজ সম্পন্ন করেছেন। তিনি মাঠ পর্যায়ে ব্যবহার উপযোগী ৪টি মৎস্য প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অর্থায়নকারী সংস্থার ২১টি গবেষণার প্রধান গবেষক (Principal Investigator) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
কর্মসূত্রে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ডেনমার্ক, ইতালি, কানাডা, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন, জার্মানি, কিরগিজস্তান, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সফর করেছেন এবং আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। এছাড়াও তিনি ২০১৫ সালে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ২০১৩ সালে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন ।
তিনি একাধারে এশিয়ান ফিশারিজ সোসাইটি, ম্যানিলা-এর সদস্য; ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ-এর সদস্য, দ্য প্রগ্রেসিভ এগ্রিকালচারিস্টস-এর সদস্য; বাংলাদেশ জার্নাল অব অ্যাকোয়াকাালচার-এর সদস্য; বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর বায়োাটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়াারিং-এর সদস্য; বায়োডাইভারসিটি রিসার্চ গ্রুপ অব বাংলাদেশ-এর সদস্য; বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সদস্য, ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FAB)-এর সদস্য এবং ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অভ বাংলাদেশ (UTAB)-এর সদস্য ।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট