1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন রাজু, (মালদ্বীপ):‘ ‘সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনের মাধ্যমে পালিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

শুক্রবার (৪, সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পর্যটন নগরী রাজধানী মালের ব্যস্ততম একটি ক্লাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এতে বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।এরপর দলটির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে দলের সর্বস্তরের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুবদল নেতা আরিফুল ইসলাম, আবু জাহের, আবু আহমেদ সেলিমসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে।ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করাসহ একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যাবেন তিনি এই প্রত্যাশা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে কেক কেটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ করেন উপস্থিত নেতাকর্মীরা।

এই দিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মী ও এর অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এজন্য দলটির মালদ্বীপ শাখার সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধনবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট