1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা গ্রান্ড বলরুমে  জমে উঠেছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে রাজধানীতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন।

‘দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এ মেলার আয়োজন করেছে।

মেলার প্রথম দিনেই বিভিন্ন স্টলে ভ্রমণপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ পছন্দের গন্তব্যের ট্যুর প্যাকেজের খোঁজ নিচ্ছেন, কেউ এয়ার টিকিট, হোটেল-রিসোর্ট বুকিং কিংবা ভিসা সেবা সম্পর্কে তথ্য নিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও বিশেষ অফার যাচাই-বাছাই করে নিজেদের পছন্দের গন্তব্য ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন দর্শনার্থীরা।

বিটিএমে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, পর্যটন সংস্থা ও বিভিন্ন ভ্রমণসেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের স্টলে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের ট্যুর প্যাকেজ, বিমান টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং নানা ধরনের ভ্রমণসুবিধা ও বিশেষ ছাড় তুলে ধরা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে এ মেলার মাধ্যমে।

বোটোয়ার তথ্যমতে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। বিভিন্ন দেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রাক-নির্ধারিত ব্যবসায়িক বৈঠক। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে বায়ার ও সেলাররা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করছেন। এতে নতুন ব্যবসায়িক যোগাযোগ, ট্যুর প্যাকেজ ও সেবা বিনিময় এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি হচ্ছে।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা-থেকে-ব্যবসা এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবসা-থেকে-ভোক্তা কার্যক্রমও পৃথকভাবে পরিচালিত হচ্ছে। ফলে একদিকে পর্যটন খাতের পেশাজীবীরা ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে সাধারণ ভ্রমণপ্রেমীরা সরাসরি বিভিন্ন প্যাকেজ ও সেবা যাচাই করতে পারছেন।

বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, “বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।”
তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এ আয়োজন। প্রদর্শনীর পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ বৈঠকের সুযোগ থাকছে। একই সঙ্গে সাধারণ ভ্রমণপ্রেমীরাও বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্তব্যের অফার সরাসরি যাচাই করতে পারছেন। ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোটেল
ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এ মেলার আয়োজন করেছে।

মেলার প্রথম দিনেই বিভিন্ন স্টলে ভ্রমণপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ পছন্দের গন্তব্যের ট্যুর প্যাকেজের খোঁজ নিচ্ছেন, কেউ এয়ার টিকিট, হোটেল-রিসোর্ট বুকিং কিংবা ভিসা সেবা সম্পর্কে তথ্য নিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও বিশেষ অফার যাচাই-বাছাই করে নিজেদের পছন্দের গন্তব্য ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন দর্শনার্থীরা।

বিটিএমে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, পর্যটন সংস্থা ও বিভিন্ন ভ্রমণসেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের স্টলে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের ট্যুর প্যাকেজ, বিমান টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং নানা ধরনের ভ্রমণসুবিধা ও বিশেষ ছাড় তুলে ধরা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে এ মেলার মাধ্যমে।

বোটোয়ার তথ্যমতে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। বিভিন্ন দেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রাক-নির্ধারিত ব্যবসায়িক বৈঠক। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে বায়ার ও সেলাররা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করছেন। এতে নতুন ব্যবসায়িক যোগাযোগ, ট্যুর প্যাকেজ ও সেবা বিনিময় এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি হচ্ছে।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা-থেকে-ব্যবসা এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবসা-থেকে-ভোক্তা কার্যক্রমও পৃথকভাবে পরিচালিত হচ্ছে। ফলে একদিকে পর্যটন খাতের পেশাজীবীরা ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে সাধারণ ভ্রমণপ্রেমীরা সরাসরি বিভিন্ন প্যাকেজ ও সেবা যাচাই করতে পারছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট