1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন রাজু, (মালদ্বীপ) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮, আগস্ট) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

সংগঠনটির মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্নার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্য সচিব নুর নবী মানিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ সভাপতি মো. ফারুক, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম এবং সংগঠনটির নেতাকর্মীরাসহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।একইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মো. খলিলুর রহমান বলেন, বিএনপি আপামর জনগণের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল উদার, আধুনিক মনস্ক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক।কারো মিথ্যা প্রচারণা দিয়ে বিএনপির গণজোয়ার রোধ করা যাবে না।আগামীর নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্বেই থাকবেন তারেক রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে এই দিন মালদ্বীপ প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এজন্য সংগঠনের আহ্বায়ক মাসুম মুন্না উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধনবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট