1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কাদের গণি চৌধুরীকে বাসস এর এমডি নিয়োগে মফস্বল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ), জাতীয় প্রেস ক্লাব,  ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ অনেক সাংবাদিক সংগঠনের নেতারা।
এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিকদের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য মোঃ মোশাররফ হোসেন ও মোঃ নিজাম উদ্দিন (দরবেশ নিজাম)।
আয়োজিত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে কাদের গণি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, দৈনিক সকালের দর্পণ এর নির্বাহী সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, কাদের গণি চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসএসের মতো দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে তাঁর নিয়োগ সাংবাদিকতা অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে বিএসএস আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ কাদের গণি চৌধুরীকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বিএসএসের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে তাঁর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন ও মোদাব্বের হোসেন, বিএফইউজে’র দপ্তর সম্পাদক মো. আবু বকর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এম মোশাররফ হোসেন, মো. নিজাম উদ্দিন, রিয়েল নোমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সংবাদ সংস্থা দেশের সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট