আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. তৌহিদুজ্জামান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাব-রেজিস্ট্রেটর জনাব সাদিকুল ইসলাম হাসিব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মনির খন্দকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, বরিশাল বিভাগীয় টিম সদস্য ও পটুয়াখালী জেলা ওলামা দলের নেতা মাওলানা আবুল কালাম আজাদ এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব জাফর তালুকদার। এছাড়াও সভায়ে যুবদল, ছাত্রদল, ওলামা দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, "মাধবখালী ইউনিয়নে কোনো ধরনের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের স্থান হবে না। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর মতো একজন প্রথিতযশা ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের নির্বাচনী এলাকায় আমার কর্মস্থল হওয়াটা গৌরবের। স্কুলছাত্রী জুথি হত্যা মামলায় ইতোমধ্যে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।"
প্রধান মেহমানের বক্তব্যে সাদিকুল ইসলাম হাসিব তালুকদার বলেন, "আমাদের অবিসংবাদিত নেতা আলতাফ হোসেন চৌধুরীর এই মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। ওসি মহোদয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "স্কুলছাত্রী জুথি হত্যার সাথে জড়িতদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মাধবখালী ইউনিয়ন আধ্যাত্মিক সাধক হযরত ইউনুস শাহ রহ.-এর পুণ্যভূমি। অথচ কুখ্যাত খুনি ও ধর্ষণকারী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতীতে আমাদের নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে, বিএনপির নেতা মনির খন্দকারকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং ত্যাগী ছাত্রনেতা মরহুম রুবেলকে অমানবিক নির্যাতন করে বাজিতে মাধ্যম বিদ্যালয় শিক্ষক বাবুল মাস্টার রুবেলের রেজিস্ট্রেশন পুড়িয়ে দিয়েছিলেন রুবেলের বাবাকেও বিভিন্ন হেনস্থ করেছেন ওই বিদ্যালয়ের সভাপতি ছিলেন মনির তালুকদার অপরাজ ছিল রুবেল বিএনপি করে আজকে রবিউল আমাদের মাঝে নাই কিছুদিন আগে আমাদের মাস থেকে চলে গেছেন রুবেলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। নিউমার্কেটের মরহুম জাফর তালুকদার ও ওপর নির্মম নির্যাতনসহ করা হয়েছে জাফর তালুকদার কে ওই নির্যাতনের পরে মারা গিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আওয়ামী লীগ মনির তালুকদার নানা অপকর্মের হোতা এই মনির তালুকদার ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকার তাঁর বক্তব্যে বিগত দিনে ফ্যাসিস্টদের দ্বারা নিজের ওপর চালানো শারীরিক নির্যাতনের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় বক্তারা নিউমার্কেট বাজারকে গাঁজা, মাদক ও ইভটিজিংমুক্ত রাখার ঘোষণা দেন এবং সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মাধবখালী ইউনিয়নকে একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত