সালাম মাহমুদ : “স্মার্ট ফুড স্মার্ট লাইফ ” এই স্লোগানকে সামনে রেখে দেশের স্বাস্থ্যসেবা, ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ শিল্পে দীর্ঘদিনের আস্থা ও ঐতিহ্যের ধারক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবার ভোক্তাপণ্য খাতে নতুন দিগন্তের সূচনা করেছে। প্রতিষ্ঠানটির নতুন কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, উৎপাদনের অল্প সময়ের মধ্যেই কনজ্যুমার পণ্যের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।
হামদর্দে প্রতিটি পণ্য উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণে সর্বোচ্চ মান নিশ্চিত করে থাকে। গ্রাহকের আস্থা, সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কনজ্যুমার শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডে হামদর্দ ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। কনজ্যুমার পণ্যখাতে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
হামদর্দে নবগঠিত কনজ্যুমার শাখার আওতায় বাজারজাত হওয়া উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে আমরুপালি, রুহ্ আফজা, ইনস্ট্যান্ট ড্রিংক পাউডার (ম্যাঙ্গো ও অরেঞ্জ), আমরুপালি সুইট ম্যাঙ্গো বার, আমরুপালি কালোজিরা ম্যাঙ্গো বার , ইহরাম নিম বাথিং বার, ইহরাম সোপ, মেলোরা, ক্লোভগার্ড, চ্যবনপ্র্যাশ, হামদর্দ আমলা তেল, ইসপাগুল, এলোফ্রেশ, হামদর্দ মধু, হজমিট্যাব, ওআরএস, হামদর্দ বাম এবং জশিনা হারবাল চা।
আমরুপালি-
হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ মূলত প্রিমিয়াম মানের,আমরুপালি আমের পাল্প থেকে প্রস্তুত হয়। এতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি ইত্যাদি। শরীরে পুষ্টি ও শক্তি যোগায়। তাৎক্ষণিক ভাবে ক্লান্তি দূর করে। হজম শক্তি উন্নত করে।
রুহ্ আফজা-
রুহ্ আফজা (Rooh Afza) হামদর্দের তৈরি শতাব্দী প্রাচীন একটি সুপরিচিত ও জনপ্রিয় ভেষজ শরবতের সিরাপ। ফুল, ফল ও প্রাকৃতিক নির্যাসের মিশ্রণে তৈরি এই পানীয়টি শরীরকে তাৎক্ষণিকভাবে সতেজ করে এবং গ্রীষ্মের প্রচন্ড গরমে ক্লান্তি ও তৃষ্ণা দূর করতে অত্যন্ত কার্যকরী। প্রধান উপাদান ও উপকারিতা; উপাদান: গোলাপ, পুদিনা, কেওড়া, তরমুজ এবং অন্যান্য প্রাকৃতিক ফলের নির্যাস। স্বাস্থ্য উপকারিতা: এটি সম্পূর্ণ কোলেস্টেরল, সোডিয়াম ও চর্বিমুক্ত।
এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং হজমে সহায়তা করে।
এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান শরীরকে ভেতর থেকে শীতল করে।
ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিংক পাউডার:
ব্যস্ত জীবনে মুহূর্তেই তৈরি করা যায় এমন সুস্বাদু ও সতেজ পানীয়ের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে হামদর্দ নিয়ে এসেছে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিংক পাউডার। পাকা আমের মিষ্টি ও রসালো স্বাদে তৈরি ম্যাঙ্গো ড্রিংক পাউডার এনে দেয় সতেজ আমেজ, এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়ামসহ অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। দ্রুত এনার্জি প্রদান করে এনে দেয় প্রশান্তি। আর টাটকা কমলার সজীব ও হালকা টক-মিষ্টি স্বাদের অরেঞ্জ ড্রিংক পাউডার দেয় প্রাণবন্ত সতেজতা। ভিটামিন এ, সি, ক্যালসিয়ামসহ অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এবং তাৎক্ষণিক শক্তি জুগিয়ে দূর করে ক্লান্তি। শুধু ঠান্ডা পানিতে নির্ধারিত পরিমাণ পাউডার মিশিয়েই কয়েক সেকেন্ডে তৈরি করা যায় সুস্বাদু পানীয়। পারিবারিক আয়োজন, অতিথি আপ্যায়ন, ভ্রমণ কিংবা অফিসের বিরতিতে সব ক্ষেত্রেই এটি হতে পারে সহজ ও ঝামেলামুক্ত সমাধান। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছে এর মনোমুগ্ধকর স্বাদ সমানভাবে পাচ্ছে জনপ্রিয়তা।
আমরুপালি ম্যাঙ্গো বার পাকা আমরুপালি আমের অনন্য স্বাদ ও সুগন্ধে তৈরি আমরুপালি সুইট ম্যাঙ্গো বার প্রতিটি কামড়ে এনে দেয় প্রকৃত আমের স্বাদ। বাজারের অন্যান্য ম্যাঙ্গো বারের তুলনায় এটি অনেক আলাদা, নরম টেক্সচার, মনোমুগ্ধকর ঘ্রাণ। আমাদের মা-দাদীরা এখনো আম-দুধ-ভাত খেতে পছন্দ করে সারাবছর। তাদের কথা মাথায় রেখেই ঝবিবঃ গধহমড় ইধৎ বাজারে এনেছে হামদর্দ। আমের পাল্প থেকে তৈরি এই ম্যাঙ্গো বার পুষ্টিগুণে ভরপুর, হজমে সহায়ক ও মুখে রুচি ফিরিয়ে আনে । এছাড়া রয়েছে আমরুপালি কালোজিরা ম্যাঙ্গো বার। মিষ্টি আমের স্বাদের সঙ্গে কালোজিরার হালকা ঝাঁঝালো স্বাদ এই পণ্যটিকে করেছে অনন্য ও ব্যতিক্রমী।
হামদর্দ মধু: প্রকৃতির বিশুদ্ধ উপহার
বিশুদ্ধতা, পুষ্টিগুণ ও প্রাকৃতিক স্বাদের সমন্বয়ে হামদর্দের রয়েছে হামদর্দ মধু। এই মধু সংগ্রহ করা হয় সুন্দরবন থেকে। প্রকৃতির বৈচিত্র্যময় বনজ ফুলের নির্যাস থেকে মৌমাছি দ্বারা সংগ্রহ করা হয়। হামদর্দ মধুর উপকারিতা: প্রাকৃতিক শক্তির উৎস: মধুতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শরীরে শক্তি জোগাতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর মুক্ত মৌলের প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়ক হতে পারে। গলা ও কাশির আরাম: কুসুম গরম পানি বা ভেষজ চায়ের সঙ্গে মধু গ্রহণ গলার অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। হজমে সহায়ক: পরিমিত পরিমাণে মধু গ্রহণ স্বাভাবিক হজম প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।
ইহরাম নিম বাথিং বার -
হাস্যোজ্জ্বল ও সুস্থ ত্বকের বিশ্বস্থসঙ্গী
ইহরাম নিম বাথিং বার নিম তেল, ভিটামিন-ই, শিয়া বাটা এবং গ্লিসারিনের সমন্বয়ে প্রস্তুত একটি বিশেষ যতেœর সাবান। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ এই বাথিং বারটি প্যারাবেনমুক্ত হওয়ায় ত্বকের জন্য কোমল এবং চোখে জ্বালাপোড়ার আশঙ্কা কম। ত্বককে জীবাণুর সংক্রমণসহ যেকোনো ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এছাড়া ত্বকের র্যাশ, ব্রণ, চুলকানি ও একজিমায় কার্যকরী ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
ইহরাম বাথিং বার-
হজ্জ ও ওমরাহ্ পালনে পবিত্রতার বিশ্বস্থ সঙ্গী
হজজ ও ওমরাহ্ পালনকালে সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যায় না। এই ধর্মীয় বিধানকে গুরুত্ব দিয়ে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বাজারজাত করেছে ইহরাম বাথিং বার হজ¦ ও ওমরাহ্ পালনকারীদের জন্য বিশেষভাবে প্রস্তুত একটি ঘ্রাণমুক্ত ও ১০০% প্রাকৃতিক হালাল সাবান। গ্লিসারিন সমৃদ্ধ এই বাথিং বার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং ব্যবহার শেষে ত্বকে এনে দেয় কোমল, সতেজ ও প্রশান্ত অনুভূতি। এটি ত্বকের ময়লা ও অশুদ্ধতা দূর করে ত্বককে পরিষ্কার-পরিুছন্ন রাখতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত ব্যবহারে ত্বককে শুষ্কতা ও বাহ্যিক ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে।
মোলোরা- মোলোরা মুলতানি মিল্ক বাথিং বার
এতে রয়েছে ঐতিহ্যবাহী প্রাকৃতিক ফর্মুলেশন। এবং সেই সাথে মুলতানি মাটির ক্লিনজিং ক্ষমতা ও দুধের নির্যাসের পুষ্টিকর গুণাগুণ, মৌচাকের মোম ও নিয়াসিনামাইড এর উপকারিতা। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। ত্বককে ময়েশ্চারাইজ রাখে এবং ত্বকের কালো দাগ ও ছোপ কমায় এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। মিশরে রুপচর্চায় কায়েক হাজার বছর ধরে মূলতানি মাটির ব্যবহার হয়ে আসছে । সেই মুলতানি মাটি এখন হামদর্দ এনেছে মেলোরা সাবান নামে যা ত্বকের বলিরেখা দূর করে ত্বকের লাবণ্যতা বাড়ায়।
মেলোরা রিঠাকেয়ার কন্ডিশনারযুক্ত হারবাল শ্যাম্পু
রিঠা, শিকাকাই, ভৃঙ্গরাজ, আমলা, পেঁয়াজসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত অনন্য ফর্মুলেশন, যা চুলের গোড়া মজবুত ও চুলকে সিল্কি করে তোলে।
ক্লোভগার্ড- জীবাণু রুখে নিঃশ্বাসে আনে সতেজতা
মানুষ কোন না কোন সময় মুখে দুর্গন্ধজনিত সমস্যায় ভোগে, যা মানসিক অস্বস্তি ও সামাজিক বিড়ম্বনা তৈরি করে। কোডগার্ড এন্টিসেপটিক মাউথওয়াশ বা ক্লোভ অয়েল (লবঙ্গ তেল) দিয়ে তৈরি। এটি মুখগহ্বরের সুস্থতায় প্রাকৃতিক সমাধান। জীবাণুনাশক, এন্টিসেপটিক ও প্রদাহনাশক, মুখের ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে । দাঁত ব্যথা উপশম করে, এটি মুখগহ্বরের সুস্থতায় প্রাকৃতিক সমাধান।
আমলা- প্রকৃতির যত্নে চুলেরগোড়া মজবুত করে
হামদর্দ আমলা আমলকী, তিলের তেলসহ বিভিন্ন উদ্ভিজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত ন্যাচারাল হেয়ার অয়েল। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলের অপক্কতা, খুশকি দূর করে চুলকে করে রেশমি, কোমল, আর উজ্জ্বল।
হামদর্দ চ্যবনপ্রাশ-
আয়ুর্বেদিক টনিক ও রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক
চ্যবনপ্রাশ একটি জনপ্রিয় আয়ুর্বেদিক টনিক ও রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক। এটি প্রাচীন অভিজ্ঞতা, আধুনিক গবেষণা, প্রযুক্তির যথাযথ প্রয়োগ, মূল্যবান প্রাকৃতিক উপাদান ও মধুর অপূর্ব সমন্বয়ে প্রস্তুত । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পুষ্টি ঘাটতি দূর করে, ঠান্ডা, সর্দি-কাশিসহ শ্বসনতন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চ্যবনপ্রাশ প্রকৃতির আবেহায়াৎ হিসেবে পরিচিত। ৪৪ টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে হামদর্দ চ্যবনপ্রাশ তৈরি।
হামদর্দ ভৃঙ্গরাজ
মাথা ঠান্ডা রাখে ও চুল গজাতে সাহায্য করে, হামদর্দ ভৃঙ্গরাজ বিশুদ্ধ ও কেমিক্যালমুক্ত আয়ুর্বেদিক হেয়ার অয়েল । এটি ভৃঙ্গরাজের রসসহ অন্যান্য কার্যকরী প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মাইগ্রেনের ব্যথা দূর করে, সুনিদ্রা আনে ও মানসিক চাপ কমায়, খুশকি দূর করে
দন্ত রক্ষা-মেডিকেটেড টুথ পাউডার ও টুথ পেস্ট
দন্ত রক্ষা একটি কার্যকর ও প্রাকৃতিক দন্ত পরিচর্যা পণ্য। এটি বাবলা মুলের ছাল, পাপড়ি খয়ের, আদাশুঁঠ, সুপারী, গোলমরিচসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়। পায়েরিয়া, দাঁতের মাড়ি ফোলা, প্রদাহ, রক্তপাত ও দাঁত ব্যথা দূর করে এবং দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।
ইসপাগুল-কোষ্ঠকাঠিন্য দূর করে
ইসপাগুল মূলত ইসবগুল নামক ভেষজ প্লান্টের বীজের খোসা থেকে সংগ্রহ হয়। যার কার্যকারিতা যুগ যুগ ধরে তা প্রমাণিত। কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হজমশক্তি উন্নত করে, পেটের জ্বালাপোড়া কমায়। হামদর্দ ইসপাগুল কয়েকটা ফ্লেভারে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে।
হজমীট্যাব -
রুচি ও হজমশক্তি বৃদ্ধি করে
হজমীট্যাব আদা, দারুচিনি, এলাচ, কালোজিরা, ধনিয়া, তেজপাতা ও বিভিন্ন লবণের সমন্বয়ে প্রস্তুত যা হজমের সমস্যায় দ্রুত আরাম দেয়। হজমের ক্ষমতা দ্বিগুণ করে, দ্রুত বদহজম ও পেট ফাঁপা দূর করে, নিমিষেই মুখের রুচি ফিরিয়ে আনে।
হামদর্দ ও আর এস খাওয়ার স্যালাইন-
হামদর্দ ওআরএস ডায়রিয়া, কলেরাসহ যে কোন ধরণের পাতলা পায়খানাজনিত পানি স্বল্পতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে কার্যকরী।এটি তীব্র ডায়রিয়াজনিত পানিস্বল্পতা দূর করে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে, এছাড়া বমিভাব ও বমির সমস্যা দূর করে। প্রচন্ড গরমে হামদর্দ ওআরএস পানি শূন্যতা দূর করে।
হামদর্দ বাম
হামদর্দ বাম কর্পূর, পুদিনা, আজওয়াইন এর সমন্বয়ে প্রস্তুত একটি কার্যকরী অয়েনমেন্ট। এটি ব্যাথানাশক, খিচুনিরোধক, শান্ত কারক হিসেবে কার্যকারী। মাথাব্যথা, বাত ব্যথা, পিঠ ব্যথা, সায়াটিকায় কার্যকরী। স্থানীয়ভাবে রক্তনালীকে সম্প্রসারিত করে, পেশীর খিচুনী, প্রদাহ ও ফোলা কমায়।
এলোফ্রেশ - ব্রণ, ফুসকুড়ি মুক্ত নিখুঁত ত্বকের জন্য
এলোফ্রেশ জেল এলোভেরার নির্যাস ও টি ট্রি অয়েলের সমন্বয়ে প্রস্তুত যা ত্বকের বিভিন্ন সমস্যা ও ত্বকের প্রদাহ দূর করে। এটি ক্ষত সারাতে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং সর্বোপরি ব্রণ দূরীকরণে কার্যকরী। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে ও আর্দ্রতা বজায় রাখে, এবং ব্রণ, ফুসকুড়ি ও ক্ষত রোধে কার্যকরী এছাড়া ত্বকের জ্বালাপোড়া ও প্রদাহ প্রশমন করে, ত্বকের কালো দাগ, বলিরেখা ও ত্বকের মেছতা দূর করে।
জোশিনা (হারবাল চা)- ঠান্ডা, সর্দি, গলাব্যথায় উপকারী
জ্যোশিনা যষ্টিমধুসহ অন্যান্য কার্যকরী ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত হারবাল চা। এটি গলাব্যথা, স্বরভঙ্গসহ শ্বসনতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করে। জোশিনা সর্দি-কাশি, সর্দিজনিত জ্বর, গলাব্যথা, স্বরভঙ্গ, মাথাব্যথা দূর করে বুকে জমাট বাধা কফ তরল আকারে বের করে দেয়, শ্বাসকষ্ট ও রোগ সংক্রমণ দূর করে
আমাদের দৈনন্দিন জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, স্বাস্থ্যসম্মত ও মাননির্ভর পণ্য সরবরাহের মাধ্যমে দেশের ভোক্তাদের কাছে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় হামদর্দ। একই সঙ্গে দেশীয় উৎপাদন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কনজ্যুমার পণ্য খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত