নিজস্ব প্রতিবেদকঃ
সময় বাংলাদেশ পত্রিকায় সহ- ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনার কৃতি সন্তান সাংবাদিক মাওলানা মোঃ আব্দুল মোতালেব।
দেশের শীর্ষ জাতীয় দৈনিক ” সময় বাংলাদেশ ” পত্রিকায় সহ- ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাওলানা মোঃ আব্দুল মোতালেব ।
পত্রিকাটির সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে শুক্রবার (১৭ জুলাই ২০২৬ ইং ) থেকে এ নিয়োগ কার্যকর হয়।শিক্ষাগত জীবনে সাংবাদিক মাওলানা মোঃ আব্দুল মোতালেব কামিল / এম এ ডিগ্রী অর্জন করেন।সময় বাংলাদেশ পত্রিকা ছাড়াও তিনি ক্রাইম ওয়ার্চ রিপোর্ট ২৪ কম ,অনলাইন পত্রিকায় বরিশাল বিভাগীয় সম্পাদক / রিপোর্টার, বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি, নন্দিত টেলিভিশন,দৈনিক কালের সমাজ ,ঢাকা পোস্ট ৭১, ও সাপ্তাহিক পত্রিকা ” খোঁজ খবর,” সহ বেশ কয়েকটি পত্রিকায় স্টাফ রিপোটার হিসেবে কাজ করে আসছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরগুনা জেলার সদস্য সচিব, সাংবাদিকদের সংগঠন ” গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলার সভাপতি ও বাংলাদেশ কৃষি উদ্দোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিক মাওলানা মোঃ আব্দুল মোতালেব পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলীসহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত